কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আয়োজনে শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার বিজয়া এলাকার শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্য মনষা মন্ডলকে তার বাড়ীতে কম্বল বিতরণ করে কর্মসুচির উদ্বোধন করেন, এরিয়া ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার ছায়ফুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মোঃ কবির হোসেন।
এরিয়া ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন জানান, এরিয়া অফিসের আওতাধীন কুলাউড়া উপজেলার- পৃথিমপাশা, ব্রাহ্মনবাজার, ভুকশিমইল, কুলাউড়া পৌরসভা। জুড়ী উপজেলার- জায়ফরনগর, ফুলতলা। বড়লেখা উপজেলার- দক্ষিণভাগ, দাসেরবাজার, উত্তর শাহবাজপুর, বড়লেখা পৌরসভা ও ফেঞ্চগঞ্জ উপজেলার- মাইজগাওসহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ১১ টি শাখায় ১৬০ জন শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণকালে বিভিন্ন শাখায় স্ব-স্ব ব্যাংক ব্যবস্থাপক, সহকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।