কুমিল্লা মনঘাটায় হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১৮ জানুয়ারি হতে শুরু

Date: 2023-01-12
news-banner



তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ১৮ জানুয়ারি অরুণোদয় হতে ২৪ প্রহর ব্যাপী কুমিল্লা নিমসার মনঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে ৩৫তম বার্ষিক শ্রী শ্রী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ মহোৎসব এর আয়োজন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মনঘাটার নিবাসী সবুজ সরকার।

তদুপলক্ষে ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ। পাঠ করবেন কুমিল্লা ইসকন্ হতে আগত শ্রীপাদদ গোপাল গুরুদাস। ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগতব পাঠ। পাঠ করবেন নারায়ণগঞ্জ ইসকন্ হতে আগত শ্রীপাদ উজ্জ্বল চৈতন্য দাস। পাঠান্তে গঙ্গা আহবান, শুভ অধিবাস পূজা ও অধিবাস কীর্তন এবং ১৮ জানুয়ারি বুধবার অরুণোদয় হতে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত অখন্ড নাম সংকীর্তন এবং ২০ জানুয়ারি শুক্রবার দ্বি-প্রহরে ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ এবং ২১ জানুয়ারী শনিবার অরুণোদয় নাম যজ্ঞ সমাপন ও নগর কীর্তন। 

 নামসূধা পরিবেশন করবেন খুলনা হতে আগত শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, শ্রী শ্রী নব নিত্যানন্দ সম্প্রদায় ও শ্রী শ্রী বন্ধু সুন্দর সম্প্রদায় এবং সাতক্ষীরা শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায় ও শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী নবদিপুশ্রী সম্প্রদায় ও শ্রী শ্রীকৃষ্ণ সেবা সংঘ।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

Leave Your Comments