মো:নূর আলম,দূর্গাপুর,(নেত্রকোনা) প্রতিনিধিঃ
দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস ছালাম।
তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬২৯২টি। তার নিকটতম প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৫৭ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে মোঃ আব্দুল মান্নান পেয়েছেন ১১৪২ ভোট।
আজ বৃহস্পতিবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯ টি কেন্দ্রে ৭৬টি বুথে ভোটগ্রহণ হয়। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার ২০৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন ও নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন।