কুমিল্লা আন্দিকুট সিদ্ধেশ্বরী মন্দিরে হরিনাম মহাযজ্ঞোৎসব ১৫ জানুয়ারি হতে শুরু
Date: 2023-01-13
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন আন্দিকুট শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গণে আসছে ১৫ জানুয়ারি রবিবার হইতে ১৮ জানুয়ারি বুধবার পর্যন্ত ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হইবে। এ তথ্য নিশ্চিত করেছেন মন্দিরের অফিস সহকারী নরসিংহ সূত্রধর।
তদুপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানসূচীসহ শ্রীমদ্ভবগত গীতাপাঠ শেষে গঙ্গা আহবান ও মঙ্গলঘট স্থাপন এবং প্রতিদিন মধ্যাহ্নে ভোগরাগ অন্তে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আন্দিকুট গ্রামবাসী। মোবাইল: 01833359141 (অফিস) এবং মন্দিরের বিকাশ নাম্বার: 01741843998