শেরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। এসময় ট্রাক আটক হলেও ড্রাইভার পলাতক রয়েছে।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সুত্রে জানা গেছে, শেরপুর শহরের খোয়ারপাড় সিএনজি স্টেশন থেকে তিন আনি বাজার যাওয়ার পথে পৌরসভার তাতালপুর এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, রফিক (৪৫) ও তার ছেলে রাব্বি (১৪)। তাদের বাড়ি নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাকিদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। আহত ও নিহতদের শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. শাহনেওয়াজ নুমান এই তথ্য নিশ্চিত করেছেন।