হরিপুরে প্রাইভেটকারসহ ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গ্ৰেফতার-১।

Date: 2023-01-14
news-banner



গোলাম রব্বানী
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বজ্রমতলি মোড় বাজারে গোপন সংবাদে ভিত্তিতে  সহকারী পুলিশ সুপার পীরগন্জ ও হরিপুর, অফিসার ইনচার্জ হরিপুর  নির্দেশনায় রাত আনুমানিক ২ টার সময়,  কান্ধাল রাস্তা হইতে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানে পাশে রাস্তা ক্রসিং এর সময়,( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল  বহন করছে সন্দেহ হয়।

এ-সময় এস আই আবু ঈসা ও এস আই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল   গাড়ির গতিরোধ  করলে,  মোঃ শামিম (৩১) পিতাঃ হাসির উদ্দিন সাং তিনুয়া  দৌড়ে পলায়ন কালে পুলিশ তাকে  ঝাপটে ধরে ফেলে। গাড়ির ভিতরে  তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিল  জব্দ করেছেন ।  আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়। 

হরিপুর থানা এস আই আবু ঈসাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান,আসামির বিরুদ্ধে  ইতিপূর্বে মাদকের একাধিক  মামলা রহিয়াছে। আমরা অভিযানে সফল হয়েছি। আসামির বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

Leave Your Comments