শেরপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

Date: 2023-01-15
news-banner


আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

শেরপুর সদর উপজেলায়  প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ৭ বছর ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 

ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে ১৪ জানুয়ারি শনিবার রাতে মাজহারুল ইসলাম মিশু নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিশু সদর উপজেলার দিঘারপাড় এলাকার বাবুল তালুকদারের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, গত ৭বছর পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এদিকে ওই প্রেমিক মিশু অন্যত্র বিয়ে করলে মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে বিয়ের বউকে তালাক দিলে আবার দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে মাজহারুল ইসলাম মিশু ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের পর মিশুকে বিয়ের চাপ দিলে মিশু তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এছাড়া তাকে খুন করার ভয়ভীতি দেখায় বলেও মামলায় অভিযোগ করা হয়। 

এ ব্যাপারে সেই প্রেমিকার মা  শিরিনা বেগম বলেন সাত বছর থেকে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করে আসছে। সে বিয়ের কথা বলে আমার মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক করেছে। 

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আজ শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave Your Comments