কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সি আর পি গেস্ট হাউজে জমকালো আয়োজনে মধ্য দিয়ে সিলেট বিভাগের এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের অংশগ্রহনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত মহাসমাবেশে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চল থেকে আগত এসএসসি ৯৫ ব্যাচের প্রায় ৬শত বন্ধুরা এতে অংশ গ্রহণ করে।
বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, এসএসসি ৯৫ ব্যাচের উপস্থিত সকল বন্ধুরা।
উক্ত বন্ধু মহাসমাবেশ উৎসব উদযাপন কমিটির কুলাউড়া ৯৫ ব্যাচের সভাপতি বন্ধু আব্দুল জলিলের সভাপতিত্বে এবং কুলাউড়া ৯৫ ব্যাচের বন্ধু জাহাঙ্গীর অলম সুমন ও নাজমা চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাম্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আব্দুছ ছালেহ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাধারন সম্পাদক কুলাউড়া ৯৫ ব্যাচের অন্যতম বন্ধু জাবেদ আহমদ, উৎসব উদযাপন কমিটির এডমিন সিলেট বিভাগ ৯৫ ব্যাচের অন্যতম বন্ধু এডভোকেট দুলাল আহমদ, কুলাউড়া ৯৫ ব্যাচের সাধারন সম্পাদক বন্ধু রুহেল আহমদসহ অন্যান্য বন্ধুরা।
দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল, ফটোশেসন, পরিচিতি পর্ব, আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের পদচারনায় সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। শিক্ষা জীবন শেষে দেশে বিদেশে কর্মরত বন্ধুদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান এক মহামিলন মেলায় পরিনত হয়। এ সময় পুরোনো বন্ধুদের পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। তাদের একে অপরের সাথে কুশল বিনিময়, কুলাকুলি করতে দেখা গেছে।
এছাড়া এই মহাসমাবেশ উৎসবে যোগদানকারী যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাধারন সম্পাদক কুলাউড়া ৯৫ ব্যাচের অন্যতম বন্ধু জাবেদ আহমদ বলেন, অনেকদিন পর স্কুল জীবনের বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালো লেগেছে। এবং এ আয়োজনে যারা সরাসরি সম্পৃক্ত থেকে আয়োজনকে সাফল্য মন্ডিত করেছে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
মহাসমাবেশ উৎসব উদযাপন কমিটির আহবায়ক কুলাউড়া ৯৫ ব্যাচের অন্যতম বন্ধু রুকন আহমদ বলেন, ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত এই উৎসব এক মহামিলন মেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে যারা বিভিন্নভাবে সহযেগিতা করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
পরিশেষে ৯৫ ব্যাচের বন্ধুদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশনা করেন, ৯৫ ব্যাচের অন্যতম বন্ধু শিল্পী- বাসু ঘূস সামি, ইমন দাস, লিটন সাকি।
অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশনা করেন, মিতালি ও উপমা তালুকদার,
নৃত্য পরিবেশনা করেন, ৯৫ ব্যাচের বন্ধু এড. জাবেদ ও এড. শায়লার মেয়ে তাকওয়া সাইফ তুরসা।