মতলব উত্তরে বন্ধু সংগঠন এর পক্ষ থেকে গরিব, অসহায়দের মাঝে কম্বল বিতরণ।

Date: 2023-01-16
news-banner

কামরুল হাসান রাব্বিঃ চাঁদপুরের মতলব উত্তরে বন্ধু সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় শীতার্ত ২৫০ জন মানুষের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে। 
১৬ জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ঠেটালিয়া বাজার মাঠে শীতবস্ত্র কম্বল বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, বন্ধু সংগঠন এর সদস্য
ঢালী শাহাদাৎ. দেওয়ান সোহাগ. রেজাউল করিম রনি. আসিক মজুমদার. কামরুল ইসলাম. অভি সরকার.সোহেল সরকার. মাজহারুল ইসলাম রনি. মামুন বেপারী. রাজ্জাক বেপারী প্রমুখ। 

সংগঠনের সদস্যরা বলেন, ২০১৩ সালে,কয়েক জন বন্ধু মিলে বন্ধু সংগঠন প্রতিষ্ঠা করি, এর পড় থেকে সংগঠনের সদস্যরা গরিব অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে, আর এই কাজ ভবিষ্যতে চলামান থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা, তারা আরো বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য মিলে প্রতি মাসে চাদা তুলে গরিব অসহায়, এতিম ছাত্র ছাত্রী, মেধাবী শিক্ষার্থীর পাশে থেকে সাহায্য করি। আমাদের এই কাজ আরো গতি শীল করার লক্ষ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave Your Comments