কামরুল হাসান রাব্বিঃ প্রচন্ড শীতে যখন কাঁপছে সারাদেশ, তখন একদল তরুণ সেচ্ছাসেবক ঢাকার পথে পথে ঘুরে বেড়িয়ে প্রায় ২০০ শতাধিক ঘুমন্ত ছিন্নমূল, খেটে-খাওয়া দিনমজুর ও শীতার্ত মানুষের গায়ে জরিয়ে দিয়েছেন শীতের কম্বল।
১৫ জানুয়ারি, রোজ রবিবার রাত ১১ টায় শাহবাগ মোড় থেকে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়। মগবাজার, রমনা, কাকরাইল, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, কাওরান বাজার, পান্থপথ সহ আশপাশের এলাকার গরিব, অসহায় মানুষের মাঝে শীতের কম্বল জরিয়ে দেয় সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অঙ্গীকার সেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন। সেবা দেই ডট কম এর কর্ণধার এ.জে.এম সানজিদ ফরাজী ও মিডিয়া মাইন্ড ব্লোয়িংয়ের কাস্টিং ডিরেক্টর জুনায়েদ সিদ্দিকী, জুম্মান প্রধান সহ সংগঠনের সদস্যরা।
শীতবস্র বিতরন কালে সংগঠনটির প্রতিষ্ঠা পরিচালক রুবেল হোসেন বলেন, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা কাল থেকে আমারা গরিব অসহায়,ও এতিম শিক্ষার্থীদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছি ভবিষ্যৎ আমাদের এই কাজ অব্যহত থাকবে। তিনি আরো বলেন, আগমী কয়েক দিনের মধ্যে আমার চাঁদপুর জেলায় গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করবো এবং শারীরিক প্রতিবন্ধির মাঝে হুইলচেয়ার , মাদ্রসায় কুরআন শরীফ বিতরন, ছাত্রদের মাঝে পাঞ্জাবি কাপর বিতরন সহ কয়েকটি কাজ হাতে নিয়েছি । সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ভালো কাজ গুলো যেন আমরা সঠিক ভাবে করতে পাড়ি।