না ফেরার দেশে চলে গেলেন বিনয় ভূষণ মজুমদার

Date: 2023-01-16
news-banner



স্টাফ রিপোর্টার।। গত১৫ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদা শ্বশুর কুমিল্লা চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নস্থিত ডুমুরিয়া গ্রামের নিবাসী স্বর্গীয় গিরিশ চন্দ্র মজুমদার এর ছোট ছেলে বিনয় ভূষণ মজুমদার বাধর্ক্যজনিত কারণে (ব্রেইন স্ট্রোক করে) মৃত্যুবরণ করিয়াছেন।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি সুনীল চন্দ্র মজুমদার ও দীপঙ্কর মজুমদারকে ০২ (দুই) পুত্র এবং উপালী মজুমদার, সতী রাণী মজুমদার, অনিতা মজুমদার, রিনা মজুমদার ও শিপ্রা মজুমদারকে ০৫ (পাঁচ) কন্যা, দুই পু্ত্রবধূ-জামাতা, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ  অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এদিকে, বিনয় ভূষণ মজুমদার এর আত্মার সৎগতি কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave Your Comments