কামরাঙ্গীরচরে ইজিবাইক চোর চক্রের জহুরুল ও বিদ্যুৎ আটক

Date: 2023-01-16
news-banner



আব্দুল্লাহ আল মামুন: 

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে শফিকুল ইসলাম ওরফে বিদ্যুৎ (৩৩) ও জহুরুল হক (৫৫) নামে ইজিবাইক চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের দখল হতে ২ টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে সূত্রটি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারী (বৃহস্পতিবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত দুইটি ইজিবাইকসহ চোর চক্রের উল্লেখিত ২ সদস্যকে গ্রেফতার করে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments