মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় লালমনিরহাটেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সপ্তাহ পালন করছে।
সারা দেশে ১২ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত বিক্ষোভ সপ্তাহের আজ ৬ষ্ঠ দিনে জেলার মিশন মোড় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন জেলা সিপিবির নেতৃবৃন্দ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি), কেন্দ্রীয় কমিটি ঘোষিত জ্বালানি তেল, বিদ্যুৎ সহ নিত্যপন্যের দাম কমানো, নির্দলীয় তদারকি সরকারের সরকারের অধীনে নির্বাচন, পাচারকৃত টাকা উদ্ধার, টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, ন্যায্য মূল্যের দোকান চালু, ঋন খেলাপীদের তালিকা প্রকাশ, আওয়ামী দুঃশাসন -দলীয়করণ বন্ধ, সংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবীতে সপ্তাহ ব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি), লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অদ্য ১৭ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় স্থানীয় মিশন মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড রঞ্জিত কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক কমরেড নিরঞ্জন কুমার সিংহ, জেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড মধুসূদন রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সংসদ এর আহবায়ক গোপাল চন্দ্র রায়, ক্ষেতমজুর সমিতি লালমনিরহাট জেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম প্রমূখ।