টেকনাফ শামলাপুর বাজারে এস এম নেট ওয়ার্ক-২ নামের মোবাইল শপে সন্ত্রাসী হামলায় একজন আহত ও এক লক্ষ বিশ হাজার টাকা ছিনতাই

Date: 2023-01-19
news-banner



কক্সবাজার প্রতিনিধি।।

টেকনাফ বাহার ছড়া শামলাপুর  বাজারস্থ কবির কোম্পানি মার্কেটের এস এম নেটওয়ার্ক -২ নামের একটি মোবাইল শপে সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা।সন্ত্রাসী হামলায় এক লক্ষ বিশহাজার টাকা চিনতাই ও আহত হয় মিজান নামের দোকান  কর্মচারী। 

জানাগেছে, ১৮/০১/২০২৩ ইং রোজ মঙ্গলবার বিকেল ৫ঃ১৫ মিনিটের সময় শামলাপুর নয়া পাড়া এলাকার বাসিন্দা শামলাপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজার মালিকানাধীন এস এম নেটওয়ার্ক -২ তে শামলাপুরের চিহ্নিত  সন্ত্রাসী করিম উল্লাহ (৩৬) পিতা শামশুল আলম এর নেতৃতে একদল সন্ত্রাসী  সাইফুল্লাহ (৩০)  পিতা শামশুল আলম, মোহাম্মদ তারেক পিতা আব্দুল্লাহ, সাদেক পিতা সৈয়দ আলম সহ আরও কয়েকজন গুন্ডা বাহিনী অতর্কিত হামলা চালায়।সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারী মিজান কে মারধর করলে  সে আহত হয় এবং দোকানের সু-কেস ইন্টরিয়ার ডিজাইনের গ্লাস সহ বিভিন্ন  মুল্যবান সামগ্রী ভাংচুর করে অনুমানি তিন লক্ষ টাকা ক্ষতিসাধন করে।এতে দোকানে থাকা মোবাইল সহ বিভিন্ন মুল্যবান মালামাল লুট ও ক্যাশে থাকা ১২০০০০ (একলক্ষ বিশহাজার টাকা চিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এতে ও ক্ষ্যান্ত না হয়ে  সন্ত্রাসী করিম উল্লাহ  দোকান মালিক সেলিম রেজা ও রাকিব (বাবু)  কে হত্যার উদ্দেশ্যে খোজাখুজি করে তাদের কে না পেয়ে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী করিম উল্লাহ।
আহত মিজান কে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভুগি ও দোকান মালিক সেলিম রেজা বাহার ছড়া তদন্ত কেন্দ্রে সন্ত্রাসীদের বিরুদ্দে একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave Your Comments