স্টাফ রিপোর্টার।।
শত ব্যস্ততার মাঝেও অন্য রকম একদিন কাটাতে "চলো না ঘুরে আসি অজানাতে" - শ্লোগান সামনে রেখে আসছে একুশে জানুয়ারি শনিবার চট্টগ্রাম সীতাকুণ্ড ইকোপার্কে কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতি উদ্যোগে আনন্দ ভ্রমণ-২০২৩।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার।
তদুপলক্ষে একুশ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৬ টায় কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণ হতে বোগদাদ বাসযোগে যাত্রা শুরু। এরপর গাড়ীতে সকালের নাস্তা ডিম-খিচুরী, হোটেল হাইওয়ে ইনে চা এবং সীতাকুণ্ড ইকোপার্কে পৌঁছে পার্ক পরিদর্শন ও ঝর্না স্পট দর্শন শেষে দুপুরে খাবার বিতরণ (সাদা ভাত, মাছ, ভর্তা, মুরগী, গরুর মাংস, মাসকলাই ডাল/মুগ ডাল)। এরপর রাফেল-ড্র শেষে পতেঙ্গা সী-বিচ পরিদর্শন ও সূর্যাস্ত দেখে কুমিল্লা উদ্দেশে যাত্রা এবং গাড়ীতে ড্রাই কেক ও কলা বিতরণ শেষে চা বিরতি শেষে পুনরায় কুমিল্লা জজকোর্ট আসবে।
জানা যায়- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্ক (Sitakunda Eco Park) চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসাবে বেবেচিত হচ্ছে। এখানে সহস্র ধারা এবং সুপ্তধারা নামে দুইটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস, যেখানে প্রায় ৫০ ধরনের দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা, পাখির কলরব ইকো পার্কটিকে আরো সমৃদ্ধ করেছে। উঁচুনিচু পাহাড়, বানর, খরগোশ এবং হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার, আছে অর্জুন, চাপালিশ, জারুল, তুন, তেলসুর, চুন্দুলসহ আরও অনেক ফুল, ফল ও ওষধি গাছ। সূর্য ডোবার সময় গোধূলীর রক্তিম আভায় ইকোপার্কটিকে অপার্থিব মনে হয়।