বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুভসংঘের

Date: 2023-01-19
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 

দিনাজপুরের বিরামপুরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের বিরামপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার  (১৯ জানুয়ারি) সকালে কাটলা মেধাবিকাশ স্কুল এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ,কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান, শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক আরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন , সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম , দপ্তর সম্পাদক পারভেজ, ইভেন্ট সম্পাদক জাকারিয়া রহমান, বিরামপুর প্রেস ক্লাবের ক্রিয়া সম্পাদক নূর মোহাম্মদ অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন। 

 কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন মুকুন্দপুর ইউনিয়নের পারভোবানীপুর গ্রামের মোঃ আছাব উদ্দিন । তিনি বলেন, শীতকালটা আমাদের গরিব মানুষের জন্য একটু কষ্টের হয়। মোটা জামাকাপড় কেনার মতো সাধ্য হয় না। কম্বল পাইলাম, শীতে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হবে।

Leave Your Comments