গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ

Date: 2023-01-19
news-banner


মুকসুদপুর উপজেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পবিার (১৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে কৃষি যন্ত্র দেয়া হয়। 

এসময় কৃষকদের ৫০% ভর্তুকীতে ৪টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৬টি পাওয়ার থ্রেসার, ১টি মেইজ শেলার, ৫টি সিডার, ৩টি বেড প্লান্টার, ১টি পাওয়ার স্প্রেয়ার এবং ৪ টি পটেটো ডিগার দেয়া হয়েছে।

কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাংবাদিক ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, এসি আই মটোর্সের ম্যানেজার, চিটাগাং বিল্ডার্সের ম্যানেজার সঞ্জয় সাহা প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, মুকসুদপুর উপজেলার প্রান্তিক ২৫ জন কৃষককে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। আরো আবেদন আছে কাগজপত্রের কাজ শেষ হলে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

Leave Your Comments