সাকিব হাওলাদার ডাসার(মাদারীপুর)
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা চত্তর থেকে র্যালি ও শোভাযাত্রা পালিত হয়েছে।
মাদারীপুরের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, পর্যটন কে দেশের কাছে পরিচিতি করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০ টার সময় উপজেলা চত্তর থেকে র্যালি টি থানার মোড় সরকারি শেখ হাসিনা কলেজ ও হর্স ফাউন্টেন পর্যন্ত এসে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আল বিধান, সরকারি শেখ হাসিনা কলেজের অধ্যক্ষ (চলমান) জাকিয়া সুলতানা, ডি. কে. আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন কলেজের এবং স্কুলের শিক্ষকসহ ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে মাদারীপুর উৎসব ২০২৩ সফল হোক সার্থক হোক। পরে সারমীন ইয়াছমীন বলেন আপনারা এত কষ্ট করে আজকের এই অনুষ্ঠান সফল ও সার্থক করেছেন তার সকলকে ধন্যবাদ জানান। দিনটি উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে।