অভয়নগরে ভাটপাড়া প্রাইমারি ও বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Date: 2023-01-19
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ভাটপাড়া প্রাইমারী ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ শে জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোল্যা আতিয়ার রহমানের সভাপতিত্বে শিক্ষক সেলিম জাভেদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আশরাফুজ্জামান আজাদ,ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোখলেসুর রহমান, ইউপি সদস্য শেখ ওসমান আলী, রাজু সরদার।আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রহমান,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন,ইউপি সদস্য জাহাঙ্গীর ভুঁইয়া,হাফিজুর রহমান ,বিদ্যুোৎসাহি সদস্য কামরুজ্জামান, অভিভাবক সদস্য মারুফুল ইসলাম,সমাজসেবক বাবর আলী।