মতলব প্রতিনিধি//
চাঁদপুরের মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাঁদপুর - ২ নির্বাচনী এলাকায় এক হাজার গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্র কম্বল বিতরন করা হয়েছে। কম্বল বিতরন কার্যক্রম উদ্ভোদন করেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীনের ছোট ছেলে এ্যাড.সাইদ মুহাম্মদ আলবি।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আলহাজ্ব ড. জালাল উদ্দীনের নীজ বাড়ি লুধুয়া গ্রামে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্র কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু,উপজেলা যুবদলের সদস্য, মোঃ নাছির উদ্দীন মৃধা, মোঃ রিয়াদ হোসেন রুবেল, মোহাম্মদ আলী,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইফাত বিন ছাত্তার, ড. জালাল উদ্দীনের বড় ভাই আলহাজ্ব সিদ্দিকুর রহমান, আলাউদ্দিন হাওলাদার, তাফাজ্জল হাওলাদার, ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান প্রধান, ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার,হৃদয় হাওলাদার, তানজির হোসেন সহ আরো অনেক।
এ সময় বিএনপির নেতাকর্মীরা ,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপাপ্তা চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।