সিলেটে আবাসিক হোটেল থেকে কুলাউড়ার যুবকের লাশ উদ্ধার

Date: 2023-01-21
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

সিলেট মহানগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে কুলাউড়া উপজেলার শাহেদ মোশারফ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহেদ মোশারফ লাভলী হোটেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী ও তার কাছ থেকে যক্ষা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও পাওয়া গেছে।
আজ সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শাহেদ মোশারফ অসুস্থতার কারণে মারা গেছেন।

Leave Your Comments