তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসছে ২২ জানুয়ারি রবিবার হতে ২৫ জানুয়ারি বুধবার পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশানে বিশ্ব শান্তি কল্পে ও মানব কল্যাণে ২০তম বার্ষিক অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞোৎসব এর আয়োজন করা হয়েছে।
তদুপলক্ষে ২২জানুয়ারি রবিবার সন্ধ্যা ৫ টা হতে মুরাদনগর মালিসাইর হতে আগত শ্রীভক্তি বিকাশ রাধেশ্যাম দাস এর পরিবেশনায় শ্রী মদ্ভাগবত পাঠ ও আলোচনা এবং ২৩ জানুয়ারি সোমবার বেলা ১২টা হতে শ্রী শ্রী কালী মায়ের পূজা ও হোম। এতে পুরোহিত্য করবেন- চান্দিনা চিলোড়া হতে আগত শ্রী দিলীপ চক্রবর্তী। এরপর বিকেল সাড়ে ৪টায় শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গলঘট স্থাপন।
এতে পুরোহিত্য করবেন- ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উপজেলার শ্রী বলরাম গোস্বামী। অধিবাস অন্তে ২০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হতে ২৬ জানুয়ারি সূর্যোদয়ে সমাপ্ত এবং ২৫ জানুয়ারি সোমবার সকাল ১০টায় ২০২২ সনে মহাশ্মশানে সৎকারকৃত প্রত্যেক মৃতাত্মার শান্তি কামনায় পিন্ডদান। পিণ্ডদান করবেন- আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র পাল। এতে নামামৃত পরিবেশন করবেন সাতক্ষীরা নন্দ কিশোর সম্প্রদায়, খুলনা লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায়, বন্ধু সুন্দর সম্প্রদায়, মা লক্ষ্মী সম্প্রদায় ও গৌরাঙ্গ মহাপ্রভু সম্প্রদায় এবং ফেনী গিরিধারী সম্প্রদায়।
উল্লেখ্য যে, আসছে ২৯ মার্চ বুধবার আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী বাসন্তী মহাষ্টমী তিথীতে গোমতী নদীর পুন্য সলিলে স্নান ও তর্পণ অনুষ্ঠিত হবে।
উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি কামনা করেছেন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রণজিত কুমার দেবনাথ।