টেকনাফের পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

Date: 2023-01-21
news-banner


সেলিম কাইসার, কক্সবাজর প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ হোসেন (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

প্রায় ৯ দিন নিখোঁজের পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারী) দুপুর ১ টার দিকে বাহারছড়া-হোয়াইক্যংয়ের পাহাড়ি ঢালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। নিহত মোহাম্মদ হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার বাদশা মিয়ার ছেলে। সে পেশায় ইজিবাইক (টমটম) চালক।

 পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল হালিম জানান- ১২ জানুয়ারী নিখোঁজ হয় হোসেন। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও খোঁজ মিলেনি। পুলিশ পাহাড়ি ঢালায় যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায়। তারপর উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave Your Comments