অভয়নগরের ভাটপাড়া আনন্দ ভুবন শিশু পার্কে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

Date: 2023-01-21
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার সংলগ্ন আনন্দভুবন শিশু পার্ক ও পিকনিক স্পটে গতকাল ২১ শে জানুয়ারি শনিবার বিকাল ৩ টায়  তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসময় আরও উপস্থিত ছিলেন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর সামশুজ্জোহা,অভয়নগর উপজেলা আওয়ামীলীগনেতা আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি শেখ আলমগীর হোসেন,সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, উপজেলা   যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন,আওয়ামীলীগ নেতা দিলীপ গোস্বামী, যুগ্ম সম্পাদক আব্দুল গনি ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মোরশেদ আলম,ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিমউদদীন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু হোসেন,, সম্পাদক মাসুদ সরদার, ৭ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য শেখ ওসমান আলী,জনি আহমেদ, মাহবুর সরদার, জাহাঙ্গীর ভুঁইয়া,হাফিজুর রহমান,সাবেক ইউপি সদস্য আবু মুছা , ভাটপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, মরিচা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুূদ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম শিকদার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রুবেল,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ। 

Leave Your Comments