মিঠাপুকুরে নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ।

Date: 2023-01-21
news-banner

 

রতন মন্ডল  মিঠাপুকুরঃ


গত কয়েক দিনের প্রচন্ড শীতে কাবু হয়ে পড়েছে মিঠাপুকুর উপজেলা সহ রংপুর জেলার নিম্ন আয়ের মানুষগুলো।

একটু গরম কাপড়ের আশায় ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জনাব মহিদুর রহমান স্যার।

 
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিম পুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক জনাব মহিদুর রহমান স্যার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন।

 
শনিবার ২১/০১/২০২৩ ইং দুপুর থেকে বিকাল পর্যন্ত বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনাব মহিদুর রহমান স্যারের নিজস্ব ব্যবস্থাপনায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গরম কাপড় হিসাবে কম্বল বিতরণ করেন।

 
এসব দরিদ্র মানুষ কম্বল হাতে পেয়ে অনেক খুশি। অনেকেই জানিয়েছেন আমাদের এলাকায় অনেক বিত্তবান মানুষ রয়েছে কিন্তু কেউই আমাদের পাশে দাঁড়ায়নি। অথচ জনাব মহিদুর রহমান স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ স্যারের ভালো করবেন।

 
জনাব মহিদুর রহমান স্যার বলেন আমার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতিবছর কিছু দেওয়ার চেষ্টা করি।  আজ ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এবং আরো যেন দিতে পারি সেই চেষ্টা করব। তবে আমি যতদিন পারব এসব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই এবং বেঁচে থাকলে  আগামীতেও দেওয়ার চেষ্টা করব।
জনাব মহিদুর রহমান স্যার আরো বলেছেন,আমি শুধু মানুষের দোয়া ও ভালোবাসা চাই এছাড়া আমি আর কিছুই চাইনা। 

Leave Your Comments