রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গির আস্তানায় র‍্যাবের অভিযান: দুই শীর্ষ জঙ্গি গ্রেফতার

Date: 2023-01-23
news-banner



সেলিম কইসার, কক্সবাজার :

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এই নব্য জঙ্গি সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকে ধরতে অভিযান চালায় র‍্যাব। এসময় সাথে র‍্যাবের গোলাগুলি হয় বলে জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

 আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। পরে শির্ষ এই দুই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানা গেছে।

Leave Your Comments