নিজস্ব অর্থায়নে বোরো সেচের জন্য পাকা ড্রেন নির্মাণ করছেন বিছালী চেয়ারম্যান

Date: 2023-01-23
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:

নিজস্ব অর্থায়নে বোরো সেচের জন্য পাকা ড্রেন নির্মাণ করছেন দক্ষিণ নড়াইলের সদর উপজেলার ১২ নং  বিছালী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক।

 বোরো ধানে পানিসেচ অপরিহার্য বিষয়।পানি কাঁচা ড্রেন দিয়ে মোটর পাম্প থেকে বিভিন্ন জমিতে নিয়ে যাওয়া হয়।এতে পানি অপচয় হয়।অনেক সময় পারষ্পরিক সংঘর্ষ হয়।এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক নিজস্ব উদ্যোগে এবং আর্থিক অনুদানে বিছালী গ্রামের পুর্ব পাড়ায় এই পাকা ড্রেন নির্মাণ করে দিচ্ছেন বলে সুত্র জানায়। 

এবিষয়ে চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন, বিছালী গ্রামের পুর্বপাড়ার কৃষকদের দাবীর পরিপ্রেক্ষিতে সুষ্ঠুভাবে পানি সেচের মাধ্যমে ভাল ফসল উৎপাদনের জন্য আমার নিজস্ব অর্থায়নে ৬ শত ফুট পাকা ড্রেন নির্মাণ করছি। চেয়ারম্যানের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এলাকার জনগণ।

 

Leave Your Comments