বুড়িচংয়ে শিক্ষক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Date: 2023-01-23
news-banner


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।

 কুমিল্লার বুড়িচং উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মাসিক সাধারণ সভা গত বৃহস্পতিবার বিকালে  সমিতির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির আওতাধীন মার্কেট এর উন্নয়ন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত।

আয়োজিত  মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক অবঃ প্রধান শিক্ষক মোঃ মোস্তাক আবুল ফজল এবং সভা পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যথাক্রমে  মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ রুহুল আমিন, গোলাম মোস্তফা, জহির হক ভূইয়া, খোরশেদ আলম, জহুরুম মেদা খানম চৌধুরী, ফরিদা ইয়াছিন, ইয়াসমিন আক্তার। এসময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments