ঠাকুরগাঁওয়ে যুবদলের শীতবস্ত্র বিতরণ কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের মুক্তির দাবীতে আলোচনা সভা

Date: 2023-01-26
news-banner


মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥

কেন্দ্রীয় যুবদলের সভাপতি টুকু ও নয়নের মুক্তির দাবিতে কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: মামুন, সাবেক সহ সভাপতি ও রংপুর বিভাগীয় যুবদলের টিম প্রধান রুহল আমিন আকিল, বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি আবু রায়হান, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ প্রমুখ।

বক্তারা যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নুর ইসলাম নয়নের মুক্তির  দাবিতে যুবদলের চলমান কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান। এ সময় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave Your Comments