গোয়াইনঘাটে কাল আসছেন মন্ত্রী ইমরান : সফরে যা থাকছে

Date: 2023-01-27
news-banner


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি এক দিনের সফরে সিলেট আসছেন। আগামীকাল শনিবার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কমসূচিতে অংশগ্রহন করবেন তিনি।

শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা আগামীকাল ২৮ জানুয়ারি, (২০২৩) গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে সকাল ৯ টা থেকে দিনব্যাপী উপজেলা পর্যায়ের এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মণ্ত্রী ইমরান আহমদ এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন সমন্বিতভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে চারটি গ্রুপে ৩২ টি ইভেন্টে এ পর্যন্ত ১২২৪ জন সেরা এথলেট ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। তাদের থেকে উপজেলার সেরা ৯৬ জন ক্রীড়াবিদ বাছাই করা হবে।

এছাড়াও আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া  উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃগ্রাম ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সকাল ১১ টায় গোয়াইনঘাট মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।  এই দুই টুর্নামেন্টের ও উদ্বোধন করবেন মন্ত্রী ইমরান। 

পাশাপাশি মন্ত্রী ইমরান উদ্বোধন হওয়া গোয়াইনঘাট মডেল মসজিদ পরিদর্শন বৃক্ষরোপণ ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় ও উপজেলার কৃষকদের মাঝে হারভেস্টার পাওয়ার ড্রেসার সিডার বিতরন সহ গোয়ানঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন,সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলার বালক এবং বালিকা দল জেলা ও জাতীয় পর্যায়ে ফুটবল, দাবা, ভলিবল, সাতার সহ বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। নিশ্চয়ই এথলেটিক্স এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে আগামীর সেরা ক্রীড়াবিদেরা উঠে আসবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত সেরাদের আগামীতে উপজেলা ক্রীড়া সংস্থা থেকে বছরব্যাপী প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে বলে জানান। 
তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আনন্দ উদযাপনে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Leave Your Comments