কুলাউড়ায় অর্ধশতাধিক ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

Date: 2023-01-28
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments