বিরামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

Date: 2023-01-28
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 

বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার পক্ষথেকে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা প্রদান। 

শনিবার (২৮ জানুয়ারি ) বিকেল ৪ টায় দলীয় অফিস চত্বরে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পারভেজ কবীরের পরিচালনায় দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম পি ও সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা কে সংবর্ধনা প্রদান করেন।

উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার, জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান (মিতা), বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মিজানুর রহমান মন্ডল, সাবেক এমপি আব্দুল লতিফ, সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, দিনাজপুর জেলার আওয়ামী লীগের নির্বাচিত কমিটির অন্যতম নেতা বজলুল হক, মির্জা আশফাক হোসেন, শাহ রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল  ইসলাম, বিরামপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ কবির, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave Your Comments