হরিপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

Date: 2023-01-29
news-banner



গোলাম রব্বানী
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

আজ ২৯/০১/২০২৩  রোজ রবিবার বিকাল ৩:৩০  ঘটিকার সময় হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার আয়োজনে ২০০ জন অসহায় ও দুঃস্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ,হরিপুর - ঠাকুরগাঁও।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার- ঠাকুরগাঁও, জনাব মোঃ আনোয়ার হোসেন ওসি (তদন্ত) হরিপুর ঠাকুরগাঁও, জনাব মোঃ জামাল উদ্দিন প্রধান শিক্ষক, হরিপুর  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিপুর ঠাকুরগাঁও।

আরও উপস্থিত ছিলেন অত্র হরিপুর থানার সাব ইন্সপেক্টর, এস আই ও এ এস আইসহ পুলিশ কর্মকর্তাগণ।
  আর ও  উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।

Leave Your Comments