বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মূল করি এ স্লোগানকে সামনে রেখে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে বিরামপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (২৯জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা চিকিৎসক তাহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, চিকিৎসক শাহরিয়ার পারভেজ, চিকিৎসক মনিরা পারভিন, চিকিৎসক শাহিনুজ্জামান ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ তাহাওয়ার হোসেন বেলাল।