টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫৬ হাজার ইয়াবা উদ্ধার

Date: 2023-01-30
news-banner


সেলিম কাইসার, কক্সবাজার।।

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নাফনদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার নাফ নদীতে একটি ডিঙি নৌকা থেকে দুজন ব্যক্তিকে নদীতে ভাসিয়ে রাখা ফ্লোটিং নৌকায় উঠতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। 

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা অভিনব কায়দায় ভাসিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে মাদক পাচারকারীরা নতুন পন্থা হিসাবে এ পদ্ধতি ব্যবহার করছে। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments