ক্যাম্পাস প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী শিক্ষার্থী শ্যামল কুমার সরকার এর লিখা দ্বিতীয় বই 'শৈশবের পথজ্যোতি 'আসছে এবারের একুশের বইমেলায়। শ্যামল কুমার সরকার এম.এ. শেষ বর্ষে অধ্যয়নরত ছাত্র।এবারের বইমেলায় তার লিখা 'শৈশবের পথজ্যোতি' মূলত শিশুদের জন্য একটি কবিতার বই।বইটি পাওয়া যাবে নান্দিক প্রকাশনীর ৮০ নং স্টলে।
বহু প্রতিভার অধিকারী এই নবীন কবি ১৯৯৭ সালের ১০ই মে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।তার রচনায় মানুষের অস্তিত্ব আর সমৃদ্ধির চেতনা উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম জাগৃতির কবিতা( ২০২২)। সম্প্রতি ২০২২ এর ৯ জানুয়ারি তার একাধিক কবিতা রুশ ভাষায় অনূদিত হয়েছে। ২০২২ খ্রিস্টাব্দে রুশ ভাষায় world poetry নামক বিশ্ব নন্দিত যে বইটিতে সারা বিশ্বের বিভিন্ন দেশের গুণী কবি ও সাহিত্যিকের সাহিত্যকর্ম জীবনী নিয়ে প্রকাশিত হয়েছিল কবি শ্যামল কুমার সরকার ও তাদেরই একজন। ২০২২ খ্রিস্টাব্দে ২৪ জানুয়ারি ইরাকে অন্যতম জাতীয় সংবাদপত্র 'আল শারক ' এ কবির একাধিক কবিতা ও জীবনী, ছবি সহ মুদ্রিত হয়েছিল। শ্যামল কুমার বাংলাদেশের এক তরুণ প্রতিভা অধিকারী।
তার কবিতার বইটি শিশু মনের ভাব কোথায় কেমন তার মোড় ঘুরিয়ে দিয়ে কিভাবে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসা যায়। সেই সত্যসূত্র নিয়েই ছড়াগুলোর আবির্ভাব। ছেলে-মেয়েরা পরিচ্ছন্ন মননশীলতা নিয়ে প্রযুক্তির অপব্যবহার ও অকল্যাণ রোধ করে অনেক বড় হতে পারে। তাদের বইমুখী হওয়া আবশ্যক তাই এই বইয়ের ছড়ায় রয়েছে পাঠ প্রেরণা।
তার এই বইটিতে আছে _
* মোবাইল ফোন আসক্তি রোধক কবিতা ৪ টি
*মা বিষয়ের ছড়া কবিতা ২টি
*দেশাত্মবোধক ছড়া ১টি
*কৈশোর স্মৃতি ৪টি
*শিশুমন বিষয়ক ২টি
*নিয়মানুবর্তিতা বিষয়ক ৬টি
*মহতী উদ্যোগ সম্পন্ন ছড়া কবিতা ৬টি
*মানবতা বিষয়ক ৪টি
*সত্যিমুখীতা /বিবেক ১টি
*দৈনন্দিন জীবনে প্রেরণাদায়ক কবিতা ২টি
*হাস্যরসে শিক্ষনীয় ছড়া ২টি