শামলাপুর বনায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Date: 2023-01-31
news-banner


আনোয়ারোল ইসলাম,  টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন শামলাপুর পাহাড়ের ভিতর অবৈধ স্থাপনার বিরুদ্ধে  উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

স্থানীয় বনভুমিতে বসবাসকারী পাহাড় খেকো তিনটি পরিবার নতুন ঘর নির্মাণ করে বনায়ন দখলের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে   অভিযানটি পরিচালনা করে বনকর্তা কে বি এম ফেরদৌসতার টিম। 

জানা যায়, বনভুমিতে বসবাসকারি১/ আবুল কালাম,২/  শামসু, ৩/নাছিমা নামের তিনজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে বসবাসরত ঘরের আশপাশের পাহাড় কেটে নতুন ঘর বানিয়ে  বনভুমি দখলের চেষ্টা করলে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার  সকাল ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে মাটি কাটার সরমজাম দা,কোদাল, ঘর নির্মাণে ব্যাবহার করা বিভিন্ন সাইজের খুঁটি সহ বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস ও ১০ জন  সিপিজি সদস্য  সহ সাংবাদিক গন ও সাধারণ জনগণ ।

বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস বলেন,বনভুমিতে নতুন করে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। আগামীতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে বনায়ন দখল করে বসবাস করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave Your Comments