কামরাঙ্গীরচরে ৪ কেজি গাঁজাসহ কারবারি সবুজ আটক

Date: 2023-01-31
news-banner


আব্দুল্লাহ আল মামুন: 

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে মো. সবুজ (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে সূত্রটি জানায় যে, র‌্যাবের নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল ৩০ জানুয়ারী, সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীর সবুজকে গ্রেফতার করে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments