বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১জানুয়ারি) বেলা ১২ টায় বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে মুকুন্দপুর মডেল স্কুলে ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সঞ্চালনায় ৯ ওয়ার্ডের নেতা কর্মী ও শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম , যুগ্ম সাধারণসম্পাদক অধ্যাপক মোঃ মশফিকুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডঃ মিয়া মোঃ শিরন আলম, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাকির খন্দকার, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন , বিরামপুর প্রেস ক্লাবের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নূর মোহাম্মদ অন্তর এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগন প্রমূখ।