সাকিব হোসেইন, তিতাস- হোমনা (কুমিল্লা):
কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আসমানিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ তিতাস ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মু.দেলোয়ার হোসেন পলাশ।
সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহজাহান মুন্সী, মোঃ কামাল পারভেজ, মোঃ নাসির উদ্দীন মাসুম, অধ্যক্ষ মোঃ রুমেন, মোঃ বশিরুল ইসলাম, মোঃ তাজিরুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মোঃ আলী আকবর, মোঃ শেখ নবী,মোঃ রকিব উদ্দিন ।
এ সময় প্রবীনদের বিদায় ও নবীনদের ফুল বরণ করে নেন অতিথি বৃন্দ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সাকিব হোসেইন, তিতাস-হোমনা (কুমিল্লা) সংবাদদাতা।