ভৈরবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকত কে দল থেকে অব্যাহতি

Date: 2023-02-01
news-banner


মোঃ নাঈম মিয়া ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকত কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বুধবার (১ ফেব্রুয়ারি) ভৈরব উপজেলা
আওয়ামী যুবলীগের আহ্বায়ক অর্লিউল ইসলাম (অলি) ও যুগ্ম আহ্বায়ক অরুন আল-আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর  যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৯/০১/২০২৩ তারিখে কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন চলাকালীন সময়ে সম্মেলন স্থলে ভৈরব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকত এর নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত সম্মেলনে হামলা ও ভাংচুর করে। পরবর্তীতে একইভাবে ভৈরব বাজারে কালিকপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র নৈতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন স্থলে হামলা ও ভাংচুর এবং ভৈরব বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের নেতৃত্ব দেওয়ার কারণে ভৈরব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে আলামিন সৈকতকে অব্যাহতি দেওয়া হলো।

Leave Your Comments