সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক সমিতি নির্বাচনে সম্পাদক মোঃ মোতালিব হোসেন ও যুগ্ম সম্পাদক এ.এম.এম মেহেদী হাসান নির্বাচিত

Date: 2023-02-02
news-banner


আকবর চৌধুরী / সোহরাওয়ার্দী কলেজঃ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে  শিক্ষক সমিতির ২০২৩ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৩  অফিসার্স কাউন্সিল মিলনায়তনে নির্বাচন কেন্দ্রে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এতে তৃতীয় বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মোতালিব হোসেন,যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই বিভাগের সহকারী অধ্যাপক এ.এম.এম মেহেদী হাসান।

কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা দেব।

এছাড়াও সদস্য পদে  গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশিদা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কুদ্দুস চৌধুরি, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছে। 
 
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ  ২০২৩ এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর।

Leave Your Comments