লাগামহীন এলপি গ্যাসের দাম, বাড়ছে তো বাড়ছেই!

Date: 2023-02-03
news-banner


মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকেঃ

হুড় হুড় করে করে বাড়ছে বেসরকারি কোম্পানির বোতলজাত এলপি গ্যাসের দাম। নিয়ন্ত্রনহীন বাজার ব্যবস্থায় কোন না কোন অজুহাত দেখিয়ে প্রতি ২/১ দিন পর পরই মূল্য বৃদ্ধি করছে খুচরা বিক্রেতারা।

 এক মাসের ব্যবধানে ১২ কেজি ওজনের বোতলজাত গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। বোতলজাত গ্যাসের সরকার নির্ধারিত বাজার মূল্যকে থোড়াই পাত্তা দিচ্ছেন বিক্রেতারা। যার যেমন খুশি তেমনই বিক্রি করছে। অতি মুনাফালোভী এসব বিক্রেতাদের কাছে অনেকটা অসহায় সাধারণ ক্রেতারা। 

এদিকে কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার ঘুরে দেখা গেছে একই অবস্থা। বোতলজাত গ্যাসের বাজারে যেনো আগুন জ্বলছে। নেই সরকারী নিয়ম নীতির তোয়াক্কা। গতো (ডিসেম্বর) ২০২২ মাসেও যেই গ্যাস সিলিন্ডার প্রতি ১৩৫০ টাকায় বিক্রি করা হয়েছে তা এক সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছিলো ১৪৫০ টাকায়। একই গ্যাস আবার জানুয়ারী মাসে এসে বিক্রি হয়েছে ১৫৫০ টাকায়। সর্বশেষ  এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩ ফেব্রুয়ারী ২০২৩) সুত্র বলছে আজ গ্যাসের দাম বেড়ে ১৬০০ টাকায় দাঁড়িয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এলপি গ্যাস ব্যবহারকারী ক্রেতারা। 

গ্যাসের অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির ব্যপারে জানতে চাইলে ডিলারেরা বলছেন , চলতি ফেব্রুয়ারির শেষের দিকে  গ্যাসের দাম আরো বাড়তে পারে। কারন হিসেবে তারা বলছে বোতলজাত গ্যাস বিক্রয় কোম্পানিগুলোর মজুদ কমে গেছে। আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। লাইনের গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় এলপি গ্যাসের ব্যবহার বেড়েছে। অন্যদিকে ডলার সংকটের কারনে এলপিজির আমদানি কমে যাওয়ায় দেশীয় বাজারে সংকট তৈরি হয়েছে।

এদিকে কক্সবাজারের কয়েকজন সাধারণ খুচরা গ্যাস বিক্রেতার সাথে আলাপ করে জানা গেছে, গ্যাসের দাম এভাবে বাড়ার কথা নয়, মূলত সরবরাহ কমে যাওয়ার অজুহাত দেখিয়ে বেসরকারি এলপি গ্যাস বিক্রয় কোম্পানি গুলো দেদারছে দাম বাড়াচ্ছে। অতচ সরকারীভাবে বিইআরসি খুচরা বাজারে ১২ কেজি ওজনের গ্যাসের মূল্য ১২৩২ টাকা নির্ধারণ করে দিলেও বিভিন্ন কোম্পানি এলপি গ্যাস বিক্রি করছে ১৫৫০ থেকে ১৬০০ টাকায়। কিন্তু পাইকারি ও খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যকে পাত্তাই দিচ্ছেন না। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে মানুষের আয় ব্যয়ের সমন্বয় ঘটাতে হিমশিম খেতে হচ্ছে। খুচরা বাজারে বাড়তি দামে এলপি গ্যাস বিক্রিয় কারীদের ব্যপারে সরকারিভাবে কোনো তদারকি করা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন ক্রেতাসাধারণ। ফলে বিক্রেতারা হয়ে উঠছেন আরো বেপরোয়া।

Leave Your Comments