ভৈরবে ফেনসিডিলসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

Date: 2023-02-04
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ৭৭০ বোতল ফেনসিডিলসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।এ সময় মাদকবহনে একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মালা দায়ের করেছে।

(৪ ফেব্রুয়ারি) শনিবার গ্রেফতারকৃত আসামীদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।


শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভৈরব পৌর শহরের  কমলপুর সাকিনস্থ নিউটাউন মোড় সিলেট টু ঢাকাগামী মহাসড়ক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে  সাইফুল ইসলাম ওরফে সাগর (৩০), কলপুর গাঁতলাঘাট এলাকার নান্নু মিয়ার ছেলে  ইমরান হোসেন (২০), নিউটাউন এলাকার হুমায়ুন কবিরের ছেলে আলামিন (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা কালিশিমা এলাকার কালা মিয়ার ছেলে রাজিব আহম্মদ (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আনাদাউদপুর এলাকার রুস্তমের ছেলে জসিম কাজী (৩০), একই এলাকার রমজান আলীর ছেলে তোফাজ্জল (১৮),ব্রাহ্মণবাড়িয়া জেলার কান্দিপাড়া এলাকার রওশন মিয়ার ছেলে 
সবুর (২০)। 

এবিষয়ে ভৈরব থানার ওসি মো.মাকছুদুল আলম বলেন,৭৭০বোতল ফেনসিডিলসহ ০৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামীদের সাথে থাকা মাদকবহনকারী একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পরে আজ শনিবার  সকল আসামীদের কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Leave Your Comments