বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বিল্ডিংয়ে রং করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে রংমিস্ত্রির ঝলসানো মরদেহ উদ্ধার।
দুতলা ভবনের গ্রীলে দড়ি বেঁধে রংয়ের কাজ করছিল শাহিনুর ইসলাম (৩৫)। হঠাৎ করে তার শরীরের আগুন লেগে যায়। স্থানীয়রা কিছু বুঝে উঠার আগেই আগুনে ঝলসে যায় শরীর।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেলিংয়ে ঝুঁলে থাকা মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের দাবি বিদ্যুতের তারে জড়িয়ে এমন ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহীনুর ইসলাম উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন থেকে জহিরুলের বাসায় রংয়ের কাজ চলছিল।আজ দুপুরের দুতলায় বাহিরের অংশে রংয়ের কাজ করে শাহীনুর।
বাড়ির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক মিটারের তারে জড়িয় শরীরের আগুন লাগে।এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।পরে রেলিংয়ে শাহিনুরের মরদেহ ঝুলতে থাকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের বিরামপুর ষ্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে পাশে থাকা বিদ্যুতের তারের সট সার্কিটের কারনে আগুন লেগে এমন ঘটনা ঘটেছে।