কলেজ জীবনের গুরুত্বপূর্ণ দুটি বছর ঠিক করে ভবিষ্যত গতিপথ : ইউএনও তাহমিলুর

Date: 2023-02-05
news-banner


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ভবিষ্যতে তুমি কি হতে চাও বা কি করতে চাও তা নির্ভর করে তোমার সুন্দর পরিকল্পনা ও বর্তমান মানসিকতার উপর। 


জীবনের সবচাইতে সুন্দর ও  আনন্দময় সময় স্কুলজীবন। হয়তো তোমাদের স্কুল জীবনটা শেষ হয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে হয়তো কোন চিন্তা ছিলো না। এদিক-সেদিক দাপিয়ে বেড়ানো, আর স্কুলে বন্ধুদের সাথে মৌজ-মাস্তি, এই ছিলো জীবন। মাথার উপর ছিলো না কোন বোঝা। যা ছিলো সব অভিভাবকদের উপর। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পার করে চলে এসেছো। এসএসসি পরীক্ষার রেজাল্টের পর কলেজ জীবনের দুটি বছর হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বছর। এই দুটি বছর ঠিক করে দিবে তোমাদের গতিপথ। তোমাদের শৈশব থেকে লালিত স্বপ্নগুলোর বাস্তবায়ন এই দুটি বছরের উপর নির্ভর করছে। তোমাদের এখনই পরিকল্পনা করতে হবে যে তোমরা জীবনে কে কি হতে চাও। কারণ এখনই সেই উপযুক্ত সময় চলে এসেছে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।


রবিবার দুপুরে রুস্তমপুর ডিগ্রী কলেজের (২০২২-২৩) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও তাহমিলুর রহমান বলেন, লেখাপড়া করে বেকার থাকা লজ্জার। যোগ্যরা কখনো বেকার থাকে না। সে জন্য পাস করার পরে নয়, আগে থেকেই নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে তোমাদের সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে। এখনই উপযুক্ত সময় তোমাদের লক্ষ্য স্থির করার। তুমি তোমাকে দুই বছর পর কোন অবস্থানে দেখতে চাও সেটা এই দুই বছরের তোমাদের কার্যকলাপের উপর নির্ভর করছে।


তিনি বলেন, তোমারা লক্ষ্য স্থির করে লক্ষ্যের উপর স্থির থাকতে হবে । নিজের জন্য যথাসময়ে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের সাহসিকতা অর্জন করতে হবে এখন থেকে। দিন শেষে কিন্তু কলেজ নয় বরং নিজের পরিশ্রমটুকুই সবচেয়ে বড় প্রতিফলক হয় নিজের জীবনে।


রবিবার ৫ ফেব্রয়ারী দুপুরে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক লুৎফুর রহমানের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলের সভাপতিত্বে  প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য শাহাব উদ্দিন শিহাব, সাবেক চেয়ারম্যান ও দাতা সদস্য আবুল কালাম আজাদ, কুনকুরি ফারুক আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, দাতা সদস্য জসিম উদ্দিন ও মারুফুল হাসান মারুফ।
এছাড়াও বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক ইমরান আহমদ সুলেমান আহমদ সহ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।


নবীনদের সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ২য় বর্ষের  শিক্ষার্থী উম্মে হাবিবা এবং অনুষ্ঠানে আগত  অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।


Leave Your Comments