অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের ৫ম শ্রেণির মেধা বৃত্তি প্রদান

Date: 2023-02-05
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলায় আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

 এবছরই প্রথম এই মেধা বৃত্তি পরীক্ষা চালু হল বলে সুত্র জানায়।উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২ টি বেসরকারি (কেজি) স্কুলের সর্বমোট ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের কর্মকর্তা বাপ্পি নন্দী বলেন,ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সানট্রাস্ট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মহাসিন রহমান এর পৃষ্ঠপোষকতায় এই মেধাবৃত্তি চালু করা হয়েছে।

 ৫ জনকে ট্যালেণ্টপুল (প্রতিজনকে দুই হাজার টাকা) এবং ৮ জনকে সাধারণ গ্রেডসহ ( প্রতিজনকে দেড় হাজার টাকা)  মোট ১৩ জনকে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু তুষার কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে  বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষক শিশির বিশ্বাসের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানট্রাস্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  মহাসিন রহমান। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইছামতি পল্লীমঙ্গল আদর্শ কলেজের প্রিন্সিপাল এস এম খায়রুল বাশার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুপ নস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক সুনীল দাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাসেম আলী , উপজেলা আওয়ামী যুবলীগের  যুগ্ম আহবায়ক অর্জুন সেন, শিক্ষক আব্দুল গফফার, কামরুল ইসলাম,ম্যানেজার বাপ্পি নন্দীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। 

 সুত্র জানায়,ভাটপাড়া হোপ মডেল একাডেমির  মানহা সারিনা,সামিয়া ইসলাম, মোঃ আরেফিন রহমান, কম্পিউটার আইডিয়াল স্কুলের মোঃ বায়েজিদ বোস্তামী এবং অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তিকা রায় সৃজা এই ৫ জন ট্যালেণ্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়া সাধারণ গ্রেডে কম্পিউটার আইডিয়াল স্কুলের মিথিলা রানী সাহা,জিৎ বসু,পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হালিমা খাতুন,অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফসির তোহা,হোপ মডেল একাডেমির মারিয়া সুলতানা মেঘ,বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন,আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসি এবং তানিশা ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। 

Leave Your Comments