কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে থানাপুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।