ইয়াছিন মোল্লা -জাহাঙ্গীর আলম নেতৃত্বে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

Date: 2023-02-05
news-banner


ক্যাম্পাস প্রতিনিধিঃ

সোহরাওয়ার্দী কলেজ  সাংবাদিক সমিতির (সোকসাস) ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিবেদক ইয়াছিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আশ্রয় প্রতিদিনের প্রতিবেদক শেখ জাহাঙ্গীর  নির্বাচিত হয়েছেন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় কলেজে
নতুন ভবনে ২২৮ নং রুমে  বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি আকতার হোসেন সাধারণ  সম্পাদক ( ডিইউজে) ও বার্তা সম্পাদক  কমিটি ঘোষণা করেন।

সমন্বয়ক ও প্রধান নির্বাচন কমিশনার বীর সাহাবী এবং
প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোঃ নাজমুল খান সুজন ও উপদেষ্টা নির্বাচন কমিশনার মেহেদী হাসান  স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি ১নং পদে সকালের সময় তৌহিদুল ইসলাম ২নং পদে CNN Bangla TV.
দৈনিক দেশ সংবাদ সাদিয়া ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ১নং পদে দৈনিক সমাচার জয়ন্ত চক্রবর্তী, ২নং পদে দৈনিক  ভোরের ডাক লিখন হোসাইন,

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ জগত রাসেল।
মাহমুদ,অর্থ সম্পাদক আমার বার্তা  অপূর্ব চক্রবর্তী
,দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক বার্তা  বিচিত্রা আকবর চৌধুরী, নারী বিষয় সম্পাদক সাপ্তাহিক শীর্ষ খবর আশিকা জান্নাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাস ফয়সাল আহমেদ হানিফ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একুশে সংবাদ পোর্টালের জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে দ্যা বাংলাদেশ মোমেন্টস পত্রিকার মোঃ সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক অধিকার পত্রিকার মাহমুদুল সাকিব, আপ্যায়ন সম্পাদক পদে বঙ্গবাজার পত্রিকার হাসিব ইথুন, কল্যাণ সম্পাদক পদে- দৈনিক দেশ দেশান্তর পত্রিকার শামসুদ্দিন খান।

এছাড়া  কার্যকরী সদস্য পদে নির্বাচিত আমিরুল ইসলাম সকালের সংবাদ,শহিদুল ইসলাম অনলাইন দৈনিক  নতুন দিগন্ত,অবান্তিকা সাহা দৈনিক আগামীর সংবাদ। 

সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

Leave Your Comments