দেবীদ্বার সুলতানপুরে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

Date: 2023-02-06
news-banner



স্টাফ রিপোর্টার।।  

কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুলতানপুর (গজারিয়া) স্বর্গীয় নিশিকান্ত দাসের বাড়ীস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগে সার্বজনীন বার্ষিক মহোৎসব উপলক্ষে গত রবিবার হতে মঙ্গলবার  অরুণোদয় পর্যন্ত ১৬ প্রহরব্যাপী মধুর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন গজারিয়ার কৃতিসন্তান সেনাসদস্য মিশন দাস।
ওই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করতে পেরে সুলতানপুর (গজারিয়া)বাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুলতানপুর (গজারিয়া) শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র দাস (ভানী) ও সাধারণ সম্পাদক অমৃত চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র দাশ।

এতে মধুর হরিনাম পরিবেশন করেন কুমিল্লা হতে আগত শ্রী স্বামী বিবেকানন্দ সম্প্রদায়, নড়াইল পার্বতী সম্প্রদায়, ফরিদপুর প্রভু নিত্যানন্দ সম্প্রদায় ও মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রী শ্রী নব নিত্যানন্দ সম্প্রদায়।
ওই মধুর হরিনাম সংকীর্তন পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন- সুলতানপুর (গজারিয়া) শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা প্রমোদ চন্দ্র দাস, কলিন্দ্র বিশ্বাস, মন্টু সরকার, দীলিপ চন্দ্র বিশ্বাস, দীপক চন্দ্র দাস ও রঞ্জিত চন্দ্র দাস, সহ-সভাপতি মনোরঞ্জন মাষ্টার ও নিখিল চন্দ্র মজুমদার, সহ- সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ (ইউপি সচিব), কোষাধ্যক্ষ শংকর চন্দ্র দাস, সহ-কোষাধ্যক্ষ উৎপল চন্দ্র দাস, প্রচার সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক বাদল চন্দ্র সরকার এবং সম্মানিত সদস্য তাপস চন্দ্র দাস, কালীদাস সরকার, উত্তম চন্দ্র দাস, সুধাংশু চন্দ্র বৈদ্য, অজিত চন্দ্র সরকার ও শিউলী রানী দাসসহ হাজারো ভক্তশ্রোতা।


Leave Your Comments